Header Ads

আদিবাসী দিবসের আলাদা এক তাৎপর্য আছে : জেলাশাসক বাঁকুড়া

আদিবাসী দিবসের আলাদা এক তাৎপর্য আছে : জেলাশাসক বাঁকুড়া


সাগুন  সংবাদ দাতা বাঁকুড়া:- ৯ আগস্ট  বিশ্ব  আদিবাসী  হলেও পশ্চিমবঙ্গ সরকার  এই বছর ৯ ও ১০ আগস্ট  এই দিবস উদযাপনের উদ্যোগ  নিয়েছিলেন। সেই মতো  গত ১০ ই আগস্ট  ২০১৯ তারিখ  বাঁকুড়া  জেলা পর্যায়ের  মূল
অনুষ্ঠান হল জেলার সিমলাপাল  মদন মোহন  হাই স্কুলে । উপস্থিত ছিলেন  বাঁকুড়া  জেলা পরিষদের  সভাধিপতি  মৃত্যুঞ্জয় মুর্মু, জেলাশাসক  উমাশঙ্কর  এস, জেলার পুলিশ  সুপার কোটেশ্বর  রাও,খাতড়ার মহকুমাশাসক  রাজু মিশ্র, খাতড়া  এসডিপিও বিবেক বর্মা, রায়পুরের বিধায়ক বীরেন্দ্রনাথ  টুডু, রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি  প্রমুখ ।
অনুষ্ঠান উদ্বোধন  করেন  জেলা সভাধিপতি  মৃত্যুসঞ্জয় মুর্মু ।অনুষ্ঠান উদ্বোধন  করে সভাধিপতি   বলেন,"জঙ্গলমহলে এখন ব্যাপক  উন্নতি  হয়েছে ।এখানকার আদিবাসী  মানুষ  জনের উন্নয়নের জন্য  মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায় অনেক প্রকল্প  হাতে নিয়েছেন।মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই আদিবাসী  দিবস পালিত  হচ্ছে । " তিনি  আরও বলেন ,"এক সময় এই জঙ্গল মহলের অশান্তির  কালো মেঘ বিরাজ করত।আমাদের  মানবিক মুখ্যমন্ত্রীর অক্লান্ত  প্রচেষ্টায়  জঙ্গলের পরিবেশ  ও পরিস্থিতি  এখন শান্তি। আমাদের  তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞ সামিল  হতে হবে"।
বাঁকুড়ার জেলা শাষক  উমাশঙ্কর  এস বলেন, "আদিবাসী  দিবসের  একটা  আলাদা তাৎপর্য   রয়েছে ।মুখ্যমন্ত্রী  এই দিনটি যথেষ্ট  গুরুত্ব  দিয়ে  পালন করার জন্য  বলেছেন।মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা কাজ করছি।"সরকারি  উদ্যোগে আদিবাসী  দিবস  পালন হওয়ায়  সর্বস্তরে নতুন  করে স্বীকৃতি  পাচ্ছে।তবে আদিবাসী  দিবস নির্দিষ্ট  দিনে  পালন  করা শ্রেয় বলে অভিঞ্জ মহল থেকে কথা উঠেছে।উল্লেখ, পশ্চিমবঙ্গ সরকারের  আদিবাসী  দিবস উদযাপনের  কর্মসূচি  যে ভাবে লক্ষ্য  করা যাচ্ছে  ভারতের অন্যান্য  আদিবাসী  প্রধান  রাজ্য গুলোতে এমন  কর্মসূচি  গ্রহণের খবর পাওয়া  যায়নি ।

No comments

Powered by Blogger.